27 Apr 2026
ইজাব এলায়েন্স লিমিটেড কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান
আজ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ জনাব মোঃ শাহজামান খান মহোদয়কে ইজাব এলায়েন্স লিমিটেড-এর পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ইজাব এলায়েন্স লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মোঃ সাহেব আলী (চীফ টেকনিক্যাল কনসালট্যান্ট), মোঃ রেজাউল হক (হেড অব বিজনেস) এবং মোঃ আতিকুর রহমান (ব্র্যান্ড এক্সিকিউটিভ)।
ইজাব এলায়েন্স পরিবার নবনিযুক্ত মহাপরিচালক মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করছে। তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর আরও গতিশীল, উদ্ভাবনী ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে—এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত মহাপরিচালক মহোদয় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কীভাবে একসঙ্গে কাজ করে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায় এবং ভবিষ্যৎ কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা যায়—সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।