27 Apr 2026
২১ শতকে ২১ বছর পেরিয়ে ইজাব এলায়েন্স লিমিটেড
একটা স্বপ্ন দিয়ে শুরু…একটা বিশ্বাসকে সামনে রেখে এগিয়ে চলা। ২১ বছর আগে, ইজাব এলায়েন্স লিমিটেড যাত্রা শুরু করেছিল—কৃষি ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে।
এই দীর্ঘ পথচলায় আমরা শুধু একটি প্রতিষ্ঠান হয়ে উঠিনি, হয়েছি হাজারো কৃষক ও খামারির নির্ভরতার নাম। মাঠপর্যায়ের বাস্তবতা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির প্রয়োগ—প্রতিটি ধাপে ইজাব এলায়েন্স রেখেছে গুণগত মান, সততা ও দায়বদ্ধতার ছাপ। চ্যালেঞ্জ এসেছে, সময় বদলেছে—কিন্তু বদলায়নি আমাদের লক্ষ্য, বদলায়নি আমাদের প্রতি আপনাদের বিশ্বাস।
এই ২১ বছরের সফলতার পেছনে রয়েছে আমাদের টিম, আমাদের অংশীদার, আর সেই সব মানুষ— যাদের আস্থায় ইজাব এলায়েন্স আজ এতদূর। অতীতের অভিজ্ঞতা আর বর্তমানের অর্জনকে শক্তি করে, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা নিয়ে ইজাব এলায়েন্স এগিয়ে চলেছে আগামীর পথে।